ঢাকাসোমবার , ১৫ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র আয়োজনে শোক র‌্যালীর আয়োজন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ট্রাস্টি সদস্য মনিরুল হক, গ্রস্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মনিশ সরকার, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক বদরুল হুদা সোহেল, প্রভাষক আল মুরসালিন সম্রাট, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, নিবেদিতা দত্ত, সুমি আক্তার, মমিনুর রহমান, আইন বিভাগের প্রভাষক মো: মনজুরুল ইসলাম, রমা দাস, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহাম্মদ, মোঃ আনিসুজ্জামান, মোঃ আলতাফ হোসাইন প্রমুখ।

এছাড়াও র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!