ঢাকামঙ্গলবার , ৯ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাসের চালক নিহত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৯, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় শীতাতাপ নিয়ন্ত্রিত গ্রীন লাইন পরিবহনের বাসের চালক নিহত হয়েছেন। নিহত ওই চালকের নাম আলী হোসেন (৫৫)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। আজ(৯ আগষ্ট) মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলার মিরসরাই পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন, তরুকুল আলম (৩০) রজু মিয়া (৪৫) ও মো. তৈমুল খান। আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।
ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় মিরসরাই পেট্রোলপাম্প এলাকায় গ্রীণ লাইন সার্ভিসের শীতাতাপ নিয়ন্ত্রিত দ্রুত গতির একটি বাস মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। এসময় বাসটির আরো তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
মিরসরাই ফায়ারসার্ভিস স্টেশনের স্টেশন লিডার হায়াতুল নবী জানান, মিরসরাই পেট্রলপাম্প এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি আমরা। আটকে পড়া চালককে বাসের কিছু অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করি আমরা।
দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এস আই কামরুল আলম বলেন, বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে মিরসরাই পেট্রলপাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত চালকের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আমাদের হেফাজতে নিয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব আমরা।

Don`t copy text!