ঢাকাবুধবার , ৩ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৩, ২০২২ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বিরামপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর শহরের চকপাড়া শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘন্টাব্যাপি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, তথ্য সংগ্রহকারীদ্বয় অলোকা রানী ও খুরশিদা আক্তার প্রমুখ।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক, সুধীজনসহ অংশগ্রহণকারী স্থানীয় ১০০জন
মহিলা উপস্থিত ছিলেন ৷

এসময় মহিলাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক, বাল্যবিবাহ রোধ,সরকারি ডিজিটাল সুবিধা সম্পর্কে অবহিতকরণ, বিকাশ/নগদে প্রতারনা, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণসহ নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার উপর বিশদ আলোচনা করেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত

Don`t copy text!