ঢাকাসোমবার , ১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাঘড়ায় হাইস্কুলের শিক্ষক দ্বারা ছাত্রীর মাকে লাঞ্ছিতের অভিযোগ

প্রতিবেদক
admin
আগস্ট ১, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাঘড়ায় হাইস্কুলের শিক্ষক দ্বারা ছাত্রীর মাকে লাঞ্ছিতের অভিযোগ 
 শ্রীনগরে বাঘড়া হাইস্কুলের সহকারী শিক্ষক এক ছাত্রীর মাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। 
রবিবার(৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বাঘড়া স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশে মধ্যবাঘড়া এলাকায় এই ঘটনা ঘটে। 
বাঘড়া স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী তানহার মা তাসলিমা বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০জুলাই দুপুর ১২টার দিকে ঐ হাইস্কুলে ৮ম শ্রেনীতে পড়ুয়া তার মেয়ে সুমাইয়া আক্তার তানহা সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের গনিত ক্লাস করাকালে ১০ম শ্রেনীর কয়েকজন ছাত্র ক্লাশে প্রবেশ করে প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে সবাইকে স্বাক্ষর করতে বলে। এতে অনেকেই স্বাক্ষর করে আবার অনেকেই স্বাক্ষর করে নাই। তখন ক্লাশ শিক্ষক আশরাফুল বলে যারা যারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর কর নাই তারা তারা হাত উঠাও। তখন তানহা হাত তুলে। ক্লাশ শেষে ছাত্রী তানহা বের হলে ক্লাশ শিক্ষক আশরাফুল তাকে বলে তুমি স্বাক্ষর করলানা করলে ভালো হত। তবে তোমার গনিত খাতা আমি দেখে নিব বলে হুমকি দেয়। তানহা বাড়ী এসে ঘটনা তার মাকে বলে তার মা ঘটনার দিন রবিবার সকাল ৮টার দিকে ক্লাশ শিক্ষক আশরাফুল এর বাসায় গিয়ে হুমকি দেয়ার কারন জানতে চাইলেই ক্লাশ শিক্ষক আশরাফুল ক্ষিপ্ত হয়ে তাকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে বের করে দিয়ে লাঞ্চিত করে।
 এব্যাপারে অভিযুক্ত ক্লাস শিক্ষক আশরাফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষকের বেয়াইন ছাত্রীর মা আমার বাসায় তিনি সহ ২জন আমার বাসায় এসে বিষয়টি নিয়ে কথার বলার একপর্যায়ে আমাকে তিনি জুতা নিয়ে মারতে আসে সে।বিষয়টি ছিল তাদের পরিকল্পিত। পরবর্তীতে আমার সহকর্মী হালিমা এসে তাদের থেকে  আমাকে রক্ষা করে।
এ বিষয়ে বাঘড়া স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান পিন্টু বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি ঢাকায় আছি এলাকায় এসে শিক্ষকদের নিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করবো।

Don`t copy text!