ঢাকাসোমবার , ১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে আ’লীগ নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ব্যবসায়ী পরিবার,নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন-দৈনিক বাংলর অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ বহিষ্কৃত নেতা মোক্তার হোসেন বিপ্লবের বিরুদ্ধে জমি দখল,হত্যাসহ বিভিন্ন হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভুগি ব্যবসায়ী পরিবার। ব্যবসায়ী পরিবার সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে তারা বিপ্লবের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। তিনি জেলা প্রশাসকের ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। সোমবার (১ আগস্ট) লক্ষ্মীপুর পৌর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মনির আহম্মেদ ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন- মনিরের স্ত্রী মনি আক্তার, মা নুরজাহান বেগম ও শিশু সন্তান মুনতাসির এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ। অভিযুক্ত মোক্তার হোসেন বিপ্লব লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চোরাস্তা মার্চেন্ট কমিটির সভাপতি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার বলেন, গত ২৫ জুলাই লক্ষ্মীপুর সিনিয়র সহকারী জজ আদালতের নির্দেশে মুনির আহম্মেদকে জমির (১৪ শতাংশ) দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ ও অগ্রক্রয়ের মামলার রায় পাওয়ায় আদালতের নির্দেশে ওই জমির ১২ শতাংশে থাকা সিমানা প্রাচীর ও ২ শতাংশে থাকা দুইটি দোকানঘরসহ সকল স্থাপনা তুলে ফেলা হয়। কিন্তু আদালতের রায় ও উচ্ছেদ অমান্য করে গত ২৭ জুলাই রাত ৩টার দিকে বেশ কিছু লোকজনকে নিয়ে ওই সম্পত্তি পূনরায় জবরদখল করে নেয় তারা। এর পর থেকে প্রাণনাশের হুমকীসহ বিভিন্ন হুমকী প্রদান করে বিপ্লব ও তার লোকজন। বর্তমানে গত ১ সপ্তাহ যাবত প্রাণের ভয়ে মনির আহম্মেদ ও তার পরিবার এলাকাছাড়া বলে অভিযোগ কার হয়।
এব্যাপারে সাবেক আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন বিপ্লব বলেন, আদালত কোন নোটিশ না করে আমার ভাউন্ডারী ওয়াল ভেঙ্গে দিয়েছে। এসময় হুমকীর বিষয়টি অস্বীকার করেন।

Don`t copy text!