ঢাকাসোমবার , ১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে আমন চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছে কৃষকেরা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপন শুরু করেছে ৷ উপজেলার প্রায় প্রতিটি কৃষি জমিতে আমন ধান রোপণ করা শুরু হয়েছে ৷
সোমবার (১ আগস্ট) সকালে সরোজমিনে দেখা যায় পৌর শহরের চরকাই ও জোলা গাড়ি মাঠে কৃষকেরা তার জমিতে আমন ধানের চারা রোপণ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

আমন চাষ বিশেষ করে আকাশের বৃষ্টির উপর নির্ভর করে কৃষকেরা অপেক্ষা করছিল ৷
অবশেষে আকাশের বৃষ্টি শুরু হওয়ার পর আবাদে ঝুঁকে পড়েছে কৃষকেরা৷
বিরামপুর উপজেলার আমন রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা ৷ উপজেলার বেশিরভাগ জমি প্রস্তুতির কাজ চললেও চারা রোপণের কাজ চলতি মৌসুমে অনুকূল থাকায় বীজতলা ক্ষতিগ্রস্ত না হওয়ায় আশানুরূপ চারা পাওয়ায় সময়মতোই চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছে ৷

উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিরামপুর কৃষি অফিস থেকে কৃষকের দ্বারপ্রান্তে গিয়ে বিভিন্ন প্রকার পরামর্শ ও উপদেশ দিয়ে থাকেন বলে জানিয়েছেন ৷

Don`t copy text!