সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুইক রেন্টালের কুইকমানি পকেটে পোরায় জনগনকে এ দুর্ভোগের সম্মুখিন হতে হচ্ছে।
আজ রবিবার লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এইসব বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। প্রধান অতিথি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যেমে নির্বাচন দাবি করে দলীয় নেতা কর্মীদের তীব্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্দ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ৩১ জুলাই রবিবার বিকালে গোডাউন রোড বসির ভিলার সামনে এই বিক্ষোভ কর্মসূচী পালন করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন সাবু, সদস্য সচিব এডভোকেট হাসিবুর রহমানসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠন।

