ঢাকাশুক্রবার , ২৯ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগ‌রে আলোচিত সেই ইউপি চেয়ারম‌্যানের বাড়ীতে দুর্বৃত্তের হামলা আসবাবপত্র ভাংচুর

প্রতিবেদক
admin
জুলাই ২৯, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগ‌রে আলোচিত সেই ইউপি চেয়ারম‌্যানের বাড়ীতে দুর্বৃত্তের   হামলা আসবাবপত্র ভাংচুর
শ্রীনগরে আ‌লো‌চিত-সমা‌লো‌চিত ইউ‌পি চেয়ারম‌্যান আ‌জিজুল ইসলা‌মের বা‌ড়ি‌তে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে ।( ২৯ জুলাই)শুক্রবার  জুম্মার নামা‌জের পূ‌র্বে দুপুর ১টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর গ্রামে চেয়ারম‌্যা‌নের নিজ বাড়ি  গো‌ল্ডেন হাউ‌জ নামক বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। 
ঘটনার পর পরই পু‌লিশ ঘটনাস্থলে উপ‌স্থিত হ‌লে দূর্বৃত্তরা পা‌লি‌য়ে যায়।
 উ‌ল্ল্যেখ যে দে‌শে বহুল আ‌লো‌চিত মাদক উদ্ধার হওয়ার পর হ‌তে অত্র এলাকায় উ‌ত্তেজনা বিরাজ করছিল। এর ম‌ধ্যে দূর্বৃত্ত‌দের হামলার ঘটনাটি ঘট‌লো। হামলাকরীরা চেয়ারম‌্যা‌নের বা‌ড়ি‌তে তার নিজস্ব অ‌ফি‌সে থাকা আসবাব ভাংচুর করে। 
প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া আলী আহম্মদের স্ত্রী লাইলী বেগম জানান, আমার কোলে বাচ্চা ছিল। আমি বারবার বাধা দিলেও আমাকে আঘাত করে ভিতরে ঢুকে ভাঙচুর করে।
ঘটনার পর পরই ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি মোঃ নুরুল আলম চৌধুরী সহ স্থানীয়  আওয়ামীলী‌গ নেতা কর্মীরা।
এ সময় নুরুল আলম চৌধুরী ব‌লেন,বাসা বা‌ড়ি‌তে নারীসহ শিশুরা বাস ক‌রেন,এখা‌নে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধান মন্ত্রীর ছ‌বি সহ ভাংচুর করা হ‌য়ে‌ছে। আইন হা‌তে তু‌লে নেয়ারতো কোন সু‌যোগ নাই। 
ষোলঘর ইউ‌নিয়ন আঃ লীগ সভাপ‌তি,মাহবুবুল আলম রুনু ব‌লেন,আ‌মি জাতীয় শোক দিবস উদযাপন উপল‌ক্ষ্যে শ্রীনগর উপ‌জেলা আওয়ামীল কার্যাল‌য়ে ছিলাম,ফোন পে‌য়ে ঘটনাস্থলে যাই। কে বা কারা এমন ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা এখনও জান‌তে পা‌রি‌নি।
সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় শ্রীনগর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) ইলিয়াস বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এখন এব্যাপারে কোন অভিযোগ আসেনি।

Don`t copy text!