ঢাকাবৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অধিকারের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্র্যাম্যমান আদালত!!! – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৮, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক দোকানি ও এক মুড়ির মিলের মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (২৭ জুলাই) দুপুরে অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় উপজেলা সদরের পোস্ট অফিস মোড়ে ফিরোজ স্টোরে অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি ও স্পীড পানীয়ের অতিরিক্ত দাম নেয়ার দায়ে ১৫ হাজার টাকা জরিামান করা হয়। ওই দোকান থেকে কয়েক কার্টুন সিরাপ উদ্ধার করে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। এ ছাড়া কুঞ্জবন এলাকায় প্রাণবন্ধু মুড়ি ও ফুড কারখানায় অভিযান চালিয়ে মুড়ি ও চানাচুরের প্যাকেটে মেয়াদ ও মূল্য লেখা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Don`t copy text!