ঢাকাসোমবার , ২৫ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৫, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী।

ছাগলনাইয়া উপজেলায় ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ।

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) কাজী রফিক আহমেদ, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, উপজেলাধীন সকল ইউপি পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক সহ সুশীল সমাজ।



Don`t copy text!