ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময়-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৩, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কুলিয়ারচর প্রেসক্লাবের সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মুহাম্মদ জিয়াউর হক জুয়েল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ মাছে গড়‌বো দেশ, বঙ্গবন্ধুর বাংলা‌দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৩ জুলাই) কুলিয়ারচর উপজেলা মৎস্য অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মুহাম্মদ জিয়াউর হক জুয়েল।

মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব, (অ.দা.) মুহাম্মদ জিয়াউর হক জুয়েল জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, প্রতিটি অনুষ্ঠানে সকলেই উপস্থিত থেকে আপনাদের নিজ নিজ মিডিয়ায় ব্যাপক প্রচারের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর সফলতা কামনা করছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ আব্দুল হাই সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।



Don`t copy text!