উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ ১১ টি উপজেলাসহ সারাদেশ আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যের আলোকে সারাদেশে ২৬ হাজার ২শ’ ২৯ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমিসহ ১০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট ঘর পেলো ২৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাজান হোসেন মন্ডল, সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সাপাহার উপজেলা শাখা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

