ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভারসাম্যহীন হারানো মা কে ফিরে পেতে পথে ঘাটে ঘুরে ফিরছে সন্তান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২০, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধিঃ

ভারসাম্যহীন হারানো মা কে ফিরে পেতে পথে ঘাটে গুরে বেরিয়ে চলছে সন্তান,তেমনি চিত্র দেখা গেল ফরিদপুর শহরে। মা হারানো সন্তান মোঃ রবিউল বলেন, গত ২০/০৬/২০২২তারিখ আনুমানিক দুপুর ১২টার সময় মো আজগার আলী পিতা, হাসেম মোল্লা, গ্রাম, সাজিয়াড়া, থানা, মাগুরা, (সদর) জেল খানার সামনে থেকে, মোছাঃ মোমেনা খাতুন(৫৫) স্বামী মৃত আকবার মরল,গ্রাম টিটি মমিনপুর,ডাকঘর, ভান্ডার খোলা, থানা, কেশবপুর,জেলা,যশোর, মা তার নাতিন সোনিয়ার বাড়িতে বেড়াতে আসে,দুই দিন থাকার পর বাড়িতে থেকে বের হয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করার পরে ও কোন সন্ধান পাওয়া যায়নি। তারিপ্ররিক্ষতে গত ২২/০৬/২০২২ তারিখে মাগুরা থানায় জিডি করা হয়, যার নাম্বার ১২৮৬/। রবিউল জানায় ফকির বাড়ি যেয়ে জানতে পারি, তিনি ফরিদপুর শহরে যেখানে সেখানে ঘুরে ফিরে চলছে, তারি সন্ধানে আমার ফরিদপুরে আসা, আজ পাঁচ দিন যাবদ দিনে একবেলা খেয়ে মসজিদ, মাদ্রাসার বারান্দায় রাত কাটাচ্ছি। আমরা তিনটি ভাই ও মা ছাড়া দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই।
মা আমার অসুস্থ ও,ভারসাম্যহীন,কোন হৃদয়বান ব্যক্তি যদি আমার মার সন্ধান দিতে পারেন, তাকে ৫০০০ হাজার টাকা খুশি মনে প্রদান করবো, আমার মা তার তিন সন্তানের নাম বলতে পারে, মোঃ রফিকুল,শফিকুল, রবিউল। মা সর্বদা মাথায় কাপর দিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানাঃ মোঃ আজগার মোল্লা,০১৮৮০৭৮০৩৬৫/রবিউল,০১৩২৪২৮৫৯৪৪/


Don`t copy text!