ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধনি হত্যার প্রতিবাদে মেহেন্দিগঞ্জ যুবদলের বিক্ষোভ

প্রতিবেদক
admin
জুলাই ১৬, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টা মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা অনতিবিলম্বে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি’র হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
এছাড়াও সারাদেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকার দলীয় ক্যাডার বাহীনিদ্বারা হামলার শিকার হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সৈয়দ রিয়াজ শাহী লিটন, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম খান, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম (মামুন) মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ, সদস্য সচিব যুবায়ের মাহামুদ সহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।



Don`t copy text!