ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত||দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৬, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :


কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বি.এন.পি’র সভাপতি মোঃ শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুলায়) সকাল ১০ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের রড়ছয়সূতী আরব আলী খান চকবাজারে জিয়া পরিষদের আঞ্চলিক কার্যালয়ে শরীফুল আলমের রোগ মুক্তি কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ছয়সূতী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোঃ শাহ্ আলম, ৫নং ওয়ার্ডের মেম্বার উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ ছিদ্দিক মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল আহমেদ, ছয়সূতী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আলীআকবর, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রজব মিয়া ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্প্দক আবু তাহের, বিএনপি নেতা পাশসা মিয়া, মোঃ সোহরাফ মিয়া, মোতাহার, আলআমীন মিয়া, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকদলের সভাপতি আমান উল্লাহ্ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কাইসার হামিদ, মোঃ মাইন উদ্দিন ও মোঃ নাঈমুজ্জামান নাঈম, আলী হায়দার, আরিফুল হক, আলী সোহেল, শাহীন সুলতানা, সবুজ মিয়া প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিলে মোঃ শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় এবং বি.এন.পি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একই সঙ্গে দেশ জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বড় ছয়সূতী চকবাজার আরবআলী খান ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ শহিদুল্লাহ। তাছাড়াও উপজেলার বিভিন্ন জুম্মা’র মসজিদে গত শুক্রবার জুম্মার নামাজের পর পৃথক পৃথক ভাবে মোঃ শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।




Don`t copy text!