ঢাকাবুধবার , ১৩ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পুলিশ সদস‍্যের মৃত্যু সড়ক দুর্ঘটনায়- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৩, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কু‌ড়িগ্রাম জেলা প্রতি‌নি‌ধি:

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে সড়ক দুর্ঘটনায় আহত পু‌লিশ সদস‌্যের মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১২জুলাই) রাত সা‌ড়ে আটটার দি‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর নাম আ‌রিফুল ইসলাম (২৪)। তি‌নি উপ‌জেলার দুর্গাপুর বাজা‌র এলাকার অবসরপ্রাপ্ত পু‌লিশ সদস‌্য নুর মোহাম্ম‌দের পুত্র।

পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, আ‌রিফুল ইসলাম মিরপুর থানায় (দাঙ্গা দমন বিভা‌গে) কনস্টেবল প‌দে কর্মরত ছি‌লেন। ঈদুল আযহার ছু‌টি‌তে বা‌ড়ি‌তে আ‌সেন তি‌নি। গত সোমবার (১১ জুলাই) দুপু‌র আড়াইটার দি‌কে স্ত্রীসহ মোটরসাইকেল যো‌গে চিলমারী যাওয়ার প‌থে ব্রাক অ‌ফিসের সাম‌নে ‌পৌ‌ঁছি‌লে, বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ব‌্যাটারীচা‌লিত অ‌টো‌রিকশা‌কে সাইড দি‌তে গি‌য়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ছিট‌কে প‌ড়ে গুরুত্বর আহত হন। এসময় এলাকাবাসী তা‌দের উদ্ধার ক‌রে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লেক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক আ‌রিফুল ও তার স্ত্রী‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন। গতকাল মঙ্গলবার(১২জুলাই) রাত সা‌ড়ে আটটার দি‌কে রংপুর মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান আ‌রিফুল।
উ‌লিপুর থানার প‌ু‌লিশ প‌রিদর্শক রুহুল আ‌মিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল দশটায় তাঁর নিজ বাড়িতে জানাযা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে কবরস্থানে কবর দেয়া হয়।




Don`t copy text!