ঢাকারবিবার , ১০ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিন স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১০, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ভোলা সদরের আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে ঈদের দিন প্রতিবেশি দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বটির কোপে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘাতককে আটক করেছে পুলিশ। নিহত যুবকের নাম নাহিদ (২০)। তিনি ওই এলাকার শাহে আলমের ছেলে। পেশায় নাহিদ কাঠমিস্ত্রি ছিলেন। আজ রবিবার (১০ জুলাই) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রায়হান ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে জীবন বাঁ’চাতে রায়হানের স্ত্রী’দৌড়ে নাহিদদের বাসার সামনে গেলে এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন তিনি। এ সময় রায়হানের হাতে থাকা বটি দিয়ে অতর্কিত নাহিদের ঘাড়ে কোপ দেন রাইহান। এ সময় স্থানীয়রা আহত নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রায়হানকে আটক করেছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

Don`t copy text!