ঢাকাশনিবার , ৯ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর পৌরসভাকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করেন, শিবলী সাদিক এমপি- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৯, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর পৌরসভাকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় ডিজিটাল ও মডেল পৌরসভার বিনির্মাণে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯জুলাই) সন্ধ্যায় ঢাকামোড় বঙ্গবন্ধু ম্যূরাল চত্তরে এই সিসি ক্যামেরার উদ্বোধন করেন,দিনাজপুর-৬আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার, সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম ওহেদুন্নবী, থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত,বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সহ-সভাপতি এসএম মাসুদ রানা, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।

এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ,
পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ,এলাকার সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!