ঢাকাশুক্রবার , ৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর প্রেসক্লাবের নিজস্ব ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৮, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর উপজেলায় শুক্রবার (৮ জুলাই) সকাল ১০ টায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব‍্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিরামপুর প্রেসক্লাব ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বিরামপুর পৌর শহরের কলাবাগান হাসপাতাল রোডে বিরামপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের স্থায়ী ভবনের ১ম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বিরামপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক মশিহুর রহমান, বিরামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম মাসুদ রানা, বিরামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিরামপুর প্রেসক্লাবের সাফল্য কামনা করেন এবং প্রেসক্লাবের নিজস্ব ভবন স্থানীয় সাংবাদিকদের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন।



Don`t copy text!