ঢাকাশুক্রবার , ৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা কমিটির আত্মপ্রকাশ।।দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৮, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৭ জুলাই রোজ বৃহস্পতিবার বরিশাল জেলা (উঃ) শাখার সদস‍্য সচিব মোঃ জাকির হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।
মোঃ জাকির হোসেন বলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বি এন পি, জেলা (উ:) মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ ও বিভাগীয় টীমের সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দের যৌথ সুপারিশক্রমে উল্লেখিত কমিটি গঠন করা হয়। মোঃ জাকির হোসেন আশা প্রকাশ করে আরো বলেন, এই কমিটির মাধ্যমে দেশনায়ক তারেক রহমান নির্দেশিত আগামী দিনের যে কোন আন্দোলন সংগ্রাম আরো বেগবান করবে।
উল্লেখ্য যে, ঘোষিত কমিটির কাগজে স্থানীয় বি এন পি’র নেতাদের সাক্ষরিত সুপারিশ সহ জেলা ও বিভাগীয় মৎস্যজীবী দলের নেতাদের সাক্ষরিত সুপারিশ দেখা গেছে। কমিটিতে উপজেলা শাখায় সৈয়দ মোঃ মোর্শেদ শামিম কে আহবায়ক ও মোঃ জাফর আহম্মেদ হাওলাদার কে সদস্য সচিব করে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি এবং পৌর শাখায় মোঃ মোসলেম হাওলাদার কে আহবায়ক ও মোঃ হালিম ফকির কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয় ।

Don`t copy text!