ঢাকাবৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আযহা উপল রাজারহাট উপজেলায় ভিজিএফ চাল পাবে ৪৩ হাজার ১৭৪টি পরিবার–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৭, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

রাজারহাট উপজেলায় ৪৩১.৭৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৭ টি ইউনিয়নের ৪৩ হাজার ১৭৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। যা ০৭ জুলাই এর মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করতে হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব‍্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে,সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে,রাজারহাট ইউনিয়নে ৭৭২০,চাকিরপশার ইউনিয়নে ৬৮৬০,ছিনাই ইউনিয়নে ৬৫৭০,বিদ্যানন্দ ইউনিয়নে ৪০৬৪,নাজিমখাঁন ইউনিয়নে ৪৭৫০,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে,৬৮৪০, উমরমজিদ ইউনিয়নে ৬৩৭০ টিসহ মোট ৪৩ হাজার ১৭৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৩১.৭৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার উমর মজিদ ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় ভিজিএফের চাল বিতরণের দৃশ্য। ইউপি চেয়ারম্যান মোঃআহ্সানুল কবির (আদিল) উপস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে গ্রাম পুলিশ সদস্যদের সহায়তায় লম্বা লাইনে দাড় করিয়ে উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এসময় ট‍্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম বলেন,৭টি ইউনিয়নের সুবিধা ভোগীদের তালিকা হাতে পেয়েছি। উক্ত বরাদ্দকৃত চাল ইতিমধ্যে উত্তোলন করে বিতরণ শুরু করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ অদ‍্য ০৭ তারিখের টেগ অফিসারের উপস্থিতিতে সুষ্ঠু-সুন্দরভাবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এতে সুবিধাভোগী সাধারণ জনগণ উপকৃত হবে বলে মনে করেন। ইউপি চেয়ারম্যান প্রমুখ

Don`t copy text!