ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর হাজী মহসিন রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর নতুন বাজার হাজী মহসিন রোড,পালের বাজারে
বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, চাঁদপুর স্যারের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক সদর উপজেলার হাজী মহসিন রোডে এবং পাল বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।


এসময় নূর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান, সয়াবিন তেল, পেয়াজ ও মসলার বাজার, খাবার হোটেলে এবং ডায়াগনস্টিক সেন্টার তদারকি করার জন্য জনগণের কথা চিন্তা করে আজ এই অভিযান,এবং এ অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাল বাজারের দুটি প্রতিষ্ঠান মেসার্স খান স্টোরকে ৫০০০/- এবং মেসার্স হাফেজ স্টোরকে ৫০০০/- জরিমানা করা হয়েছে।

হাজী মহসিন রোড এলাকা থেকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া করার দায়ে এবং খাবারে তেলাপোকা পাওয়ায় হোটেল আল ইমরানকে ১০,০০০/- জরিমানা করা হয়।

একই এলাকায় নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় এসবিসিএল ডায়াগনস্টিক সেন্টারকে ১০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

সব মিলিয়ে সর্বমোট মোট ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায়
৩০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
নিত্যপণ্যের দাম মনিটরিং করা হয়,উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।

সহযোগিতায় ছিলেন ক্যাব,চাঁদপুর এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!