ঢাকাশুক্রবার , ১ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিজ ঘরে উর্মি আক্তার নামের এক স্কুলছাএীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সকালে স্কুলে গিয়ে দুপুরে বাড়িতে আসার পর নিজ ঘর থেকে উর্মী আক্তার অহনা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ২৯ জুন বুধবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার সিংজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বেড়িবাঁধ এলাকার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত উর্মী আক্তার অহনা সিংজোড় বেড়িবাঁধ এলাকার জাফর আহমেদের মেয়ে এবং ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে অহনা স্কুলে গিয়ে ক্লাস না করে পাশের একটি বাড়ির রাস্তায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দেয়। অহনা ক্লাসে অনুপস্থিত ও বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা জানতে পেরে তাকে ডেকে এনে ক্লাসে বকাঝকা দেন এবং অপমানসূচক কথাবার্তা বলেন। পরে তার বাবা- মাকে বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করেন শিক্ষকরা।

তারপর ঐদিন দুপুর ১টার দিকে বাড়িতে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখতে পান স্বজনরা। এর পর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

Don`t copy text!