ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে ৩ মাদক ব্যবসায়ী আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৩, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে মীররসাইয়ে ৪ হাজার ৭ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার ২২ জুন দিবাগত রাত ৩ টায় অভিযান পরিচালনা করে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১ নং করেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছথেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। মীরসরাই সার্কেল এএসপি লাবিব আবদুল্লাহ এর নেতৃত্বে এসআই সাজ্জাদ ও এএসআই এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- জোরারগঞ্জ থানাধীন ১ নং করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের জহিরুল হক কোম্পানি বাড়ীর জহিরুল হকের ছেলে এমদাদুল হক হৃদয় (২২), একই এলাকার কোরবান আলী ভূঁইয়া বাড়ীর মৃত কোরবান আলীর ছেলে মো ঃ নুর হোসেন (২৬) ও মানিক মিস্ত্রী বাড়ীর খায়েজ আহম্মেদের ছেলে মো ঃ হানিফ (২৬)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে করেরহাট এলাকা থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!