ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর যৌথ অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৩, ২০২২ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রশাসক জনাব কামরুল হাসান স্যারের নির্দেশনা মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবযানি কর কর্তৃক সদরের ষোলঘর এলাকায় সড়ক পরিবহন আইনে ৫ টি মামলায় ১৮০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এ সময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন চাঁদপুর বিআরটিএ।

এরপর সদরের জোড়পুকুর পাড়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কারনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবযানি কর কর্তৃক ৩০০০/- এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক লেডিস জোন কসমেটিকসকে ৫০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এ সময় ভোক্তাদের সচেতনতার স্বার্থে লিফলেট বিতরণ করা হয়েছে। অভিযানে সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম। জন স্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Don`t copy text!