ঢাকাশনিবার , ১৮ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও নতুন বাজার ভোক্তা অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৮, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং চাঁদপুর জেলার মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের এর সার্বিক নির্দেশনা চাঁদপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর যৌথ অভিযান সদরের বাস স্ট্যান্ড ও নতুন বাজার এলাকায় পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবিদা সিফাত ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।

এসময় বাস স্ট্যান্ডস্থ মুসলিম সুইটসের কারখানাতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টিও বিস্কুট তৈরির দায়ে ৩,০০০/- জরিমানা করা হয়।

এরপর নতুন বাজারের পার্শ্ববর্তী এলাকায় নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়, সেখানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও নির্ধারিত সেবামূল্যের চেয়ে অধিক দামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ২০,০০০/-টাকা অর্থ দণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকশ টিম। ভবিষ্যতে জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Don`t copy text!