ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে আ’লীগ নেতা হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৬, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে আহসান উল্যাহ নামে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। এসময় সুমন নামে এক দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক রয়েছে বলে জানা যায়।

অপর দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদ, জাকির হোসেন, রিপন, নিশান, কামাল ও আলমগীর।

নিহত আহসান উল্যাহ সদরের বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা। তিনি ফল বিক্রেতা ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ জুলাই রাতে পোদ্দার বাজারস্থ হাবিবুল্লাহর দোকান থেকে ফল বিক্রি শেষে বাড়িতে যাচ্ছিলেন আহসান। পথিমধ্যে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছেলে মো. আলম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ২০১৫ সালে ২৬ জুন সাতজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে ওই মামলায় সাত জনের যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের রায় দেন বিচারক।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Don`t copy text!