ঢাকাবুধবার , ১৫ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে বুধবারএ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

এ ক্যম্পেইনে ১৫ থেকে ১৯ জুন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৩০১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ ও হামিদা পারভীন সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন

Don`t copy text!