ঢাকাবুধবার , ১৫ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গজারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এর রোগ মুক্তি কামনায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার বাদ জোহর আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন জামিয়া ফারুকিয়া রওজা তুল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাবু নির্মল রঞ্জন গুহ’র সুস্থতা সহ দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ও গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু সালেহ, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও টেংগারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব সোহেল আহমেদ, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জনাব সিকদার মোঃ জামান, ভবেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল বাবু, জাহিদুল ইসলাম, মাসুদ রানা প্রমূখ।

Don`t copy text!