ঢাকাবুধবার , ১৫ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তা-অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে সদরের বিপনিবাগ ও বড় স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্ধারিত সেবা মূল্যের চেয়ে রোগীদের থেকে বেশি দামে সেবা বিক্রি করার দায়ে বিপনিবাগের পদ্মা হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১০,০০০/ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর দৈনিক বাংলার অধিকার কে জানান, বড় স্টেশন এলাকায় মেয়াদোত্তীর্ণ সেভেন আপ বিক্রি ও সেটা ভোক্তার পান করার পরে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করে সত্যতা পেলে বিসমিল্লাহ স্টোরকে একই আইনে ৪০০০/- জরিমানা করা হয়,এবং একই স্থানে গাজী স্টোরকেও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২০০০/- জরিমানা করা হয়েছে। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠান থেকে ১৬০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেন। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।

Don`t copy text!