ঢাকারবিবার , ১২ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও লঞ্চঘাট এলাকায় ভোক্তা-অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১২, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও লঞ্চঘাট এলাকায় ভোক্তা-অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক,চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও লঞ্চঘাট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান- অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ ভঙ্গের অপরাধে বিভিন্ন বিষয়ে তদন্ত করে ১৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এর মধ্যে বাস স্ট্যান্ডের ফয়সাল শপিং কমপ্লেক্সের বাংলাদেশ হোমিও ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ১০,০০০/- জরিমানা, ১-৪৯৫টাকার দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পাওয়ায় ৪০০০/- এবং লঞ্চঘাটে ফারুক স্টোরে এম আর পি বিহীন বেকারী পণ্য বিক্রির দায়ে ১০০০/- সহ মোট ১৫০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন ক্যাব, চাঁদপুর এবং জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Don`t copy text!