ঢাকাশুক্রবার , ১০ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে মা ও ছেলে অগ্নীদগ্ধ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১০, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে সৃষ্ট অগ্নীকান্ড মা ও ছেলে অগ্নীদগ্ধ হয়েছে।

শুক্রবার (১০জুন) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের সূত্রধর বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্হায় ছেলে অমর সূত্রধর (২৩) ও মা মীরা সূত্রধর(৪৫)কে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্হানীয়রা জানায়, শুক্রবার সকালে উপজেলার গাজীপুর গ্রামের সূত্রধর বাড়ির রসরাজ সূত্রধরে ছেলে অমর সূত্রধর চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে তার গায়ে আগুন লেগে যায়। ছেলের গায়ে আগুণ লাগার দৃশ্য দেখে মা মীরা সূত্রধর তাকে বাঁচাতে গিয়ে তিনিও অগ্নীদগ্ধ হয়। পরে স্হানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্হা আশংকাজনক বলে জানা গেছে। চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অগ্নীদগ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, মা ছেলের অবস্হায় গুরুতর হওয়ায় তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!