ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাটখিল পৌরসভার বেদেপল্লী থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ লিয়াকত গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৯, ২০২২ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

চাটখিল থানার পুলিশ খুব গোপন সুত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে ৮ জুন বুধবার রাতে চাটখিল পৌরসভার বেদেপল্লী এলাকা থেকে মোঃলিয়াকত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।

চাটখিল থানা পুশিশ সুত্রে জানা যায়, চাটখিল হালিমা দিঘীরপাড় সংলগ্ন প্রধান সড়কের পাশে ভীমপুর গ্রামের বেদে পল্লীর মৃত কাশেম আলীর ছেলে লিয়াকত আলী (৪৫) দীর্ঘদিন যাবৎ এলাকার মাদক ব্যবসা করে আসছিল,
বুধবার রাতে এক অভিযান চালিয়ে তাকে ইয়াবা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে, মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন চাটখিল থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য দিয়ে, পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

Don`t copy text!