ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জ বিষ্ণুপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জনতার হাতে আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৯, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কালিগঞ্জের পল্লীতে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে দুই সন্তানের জনক ও দুই সন্তানের জননীকে আটক করেছে বেরসিক জনতা।

ঘটনাটি গত মঙ্গলবার (৭ জুন) রাতে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদন পুর গ্রামে ঘটেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, মুকুন্দপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী দুই সন্তানের জননী শাহীনা আক্তার (২৪) এর সাথে উপজেলার ভাড়াশিমলা গ্রামের মোকসেদ গাজীর পুত্র, দুই সন্তানের জনক নাঈম গাজী (২৭) দীর্ঘদিন ধরে গোপন অভিসারে একত্রিত হতো। একপর্যায়ে মঙ্গলবার রাতে অবৈধ কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করেন স্থানীয় লোকজন। শাহীনার স্বামী জীবিকা নির্বাহের তাগিদে ঢাকা শহরে রিক্সা চালাতে যায়, এই সুযোগে প্রেমিক নাইম হোসেন তাহার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে তার বাড়িতে যাওয়া-আসা করতে থাকেন।

বুধবার ভোররাতে স্থানীয় লোকজন মুকুন্দ মধুসূদনপুর গ্রামের শাহিনার বাড়ি থেকে তাদের কে হাতেনাতে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন। এ ঘটনায় বুধবার সকাল ১১টায় ইউপি মেম্বার ও চেয়ারম্যান মাধ্যমে এবং দুই পক্ষের অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে তাদেরকে এ যাত্রার মত রেহাই দেওয়া হয়েছে।

Don`t copy text!