ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে  হাটের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া

প্রতিবেদক
admin
জুন ৬, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে  হাটের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া

শ্রীনগর ও লৌহজংয়ের যশলদিয়া কবুতরখোলায় সাপ্তাহিক গরু-ছাগলের হাটের শুভ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(৬ জুন)সোমবার বিকেল ৫টার সময় শ্রীনগর ও লৌহজং উপজেলার সীমান্তে অবস্থিত যশলদিয়া কবুতরখোলা হাট-বাজার কমিটির উদ্যােগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ও মেদিনী মন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত, রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান বারেক খান বারী, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত,মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মনির হোসেন মিটুল,ভাগ্যকুল ইউপি পরিষদের সদস্য ও কবুতর খোলা বাজার কমিটির সভাপতি মোঃকালাম খান

এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনী মন্ডল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলী আকবর, ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী,
যশলদিয়া কবুতরখোলা হাট-বাজার কমিটির সদস্য হারুন অর রশিদ, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ,রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগ নেতা সৈকত খান, শেখ মোঃ মাসুদ, মোঃ মাতিন, সামাদ মুন্সী, নুর নবী অন্ত প্রমুখ।

Don`t copy text!