“কৃষি জগৎ সম্মাননা স্মারক ২০২১” পাচ্ছেন কৃষির উন্নয়নের ক্ষেত্রে অবদানকারী দেশের ৪৩ জন প্রখ্যাত কৃষি উদ্যোক্তা। বছরজুড়ে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে নিজখামার এর সম্প্রসারণ, কাঙ্খিত উৎপাদন ও অন্যান্য উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য “কৃষকের প্রাণ কৃষি জগৎ গ্রুপ ” থেকে তাদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হবে। আগামী ১০ ই জুন, রোজঃ শুক্রবার, কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লায় সম্মাননা স্মারক ইভেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত ইভেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি উদ্যোক্তারা অংশ নিবেন। কৃষকের প্রাণ কৃষি জগৎ গ্রুপের ইহা ১১ তম ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লার কৃতি সন্তান এ. কে. এম. জসিম উদ্দিন এর উদ্যোগে ২০১৬ সালে প্রতিষ্ঠিত গ্রুপটি বছরজুড়ে কৃষকদের কল্যাণে এবং দেশের কৃষি খাতকে উচ্চতর স্থানে নিয়ে যাওয়ার জন্য একটি দক্ষ এডমিন প্যানেল এর মাধ্যমে সার্বক্ষণিক কৃষকদের বিভিন্ন পরামর্শ ও নতুন নতুন জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি উপহার দিয়ে যাচ্ছেন। এডমিন ও সদস্যদের সমন্বিত উদ্যোগ এই ফেসবুক গ্রুপটি এখন দুই লক্ষাধিক সদস্য নিয়ে কাজ করছে। দেশের কৃষি খাতকে আধুনিকায়ন ও খাদ্য সংকট মোকাবেলায় গ্রুপটির ভূমিকা অনস্বীকার্য।
বিভিন্ন ক্যাটাগরিতে এবারে “কৃষি জগৎ সম্মাননা স্মারক-২০২১” যারা পাচ্ছেনঃ—–
★ আজিবন সম্মাননা ২০২১ঃ—
* জোবেদা বেগম লুনা
* আলমগীর সিকদার
★ সেরা পারফর্মার ২০২১ঃ—
* নাসিমা নাশু
★ সেরা সবুজ সৈনিক ২০২১
* মোজাম্মেল আলম
★ সেরা পরিবেশ বন্ধু ২০২১ঃ—
* বাবু সিদ্দিক
★ সেরা ছাঁদ বাগানী ২০২১ঃ—
* রাশেদুল হক
* ওয়াকার উদ্দিন
* আমির হোসাইন মিন্টু
★ সফল ছাঁদ বাগানী ২০২১ঃ—
* ফেরদৌসী হাসান
* আয়শা জামান শিমু
* আব্দুস সাত্তার সরকার
★ উদীয়মান ছাঁদ বাগানী ২০২১ঃ—
* তান্নী চৌধূরী
★ প্রবাসী কৃষি উদ্যোক্তা ২০২১ঃ—
* মোতালেব খান ভাই
* শেখ সুনম মারিয়া
★ সেরা কৃষি উদ্যোক্তা ২০২১ঃ—
* রোকন উদ্দিন কাশেমী
* ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ
* রায়হান হৃদয়
★ সফল কৃষি উদ্যোক্তা ২০২১ঃ—
* জহিরুল ইসলাম
* কেএম মাজহারুল ইসলাম
* হাবীব রহমান
★ উদীয়মান কৃষি উদ্যোক্তা ২০২১ঃ—
* সালাউদ্দিন মোল্লা
★ সেরা সমন্বিত খামার ২০২১ঃ—
* সায়ান এগ্রো ফিসারীজ লিমিটেড
★ সেরা সমন্বিত খামারী ২০২১ঃ—
* মা এগ্রো ফার্ম– মাজহার
* মমতাজুর রহমান
★ সফল সমন্বিত খামারী ২০২১ঃ—
* শাহরিয়ার সিদ্দিক লিমন
* মো সোহেল ভূঁইয়া
* একে আসাদ রিও
★ উদীয়মান সমন্বিত খামারী ২০২১ঃ—
* রফিকুল ইসলাম
★ সেরা কৃষক ২০২১ঃ—
* আলম শাহ
* কৃষি দিবা নিশি
* রে জা
★ সফল কৃষক ২০২১ঃ—
* জিল্লুর রহমান সুজন
* শরিফুল ইসলাম
* মোঃ কলিম উদ্দিন
★ উদীয়মান কৃষক ২০২১ঃ—
* মোঃ কনক হোসেন
★ সেরা মৎস্য খামারী ২০২১ঃ—
* নূর উদ্দিন
* জাহাঙ্গীর আলম
* সুলতান হোসাইন
★ সেরা মৎস্য চাষী (প্রজনন ও উৎপাদন)২০২১ঃ–
* নাজমুল হাসান
★ সেরা প্রাণিসম্পদ খামার ২০২১ঃ—
* ডিজাইন এগ্রো পার্ক
★ সেরা প্রাণিসম্পদ খামারী ২০২১ঃ—
* তাজুল ইসলাম মুজাহিদ
* মিনার হোসাইন
* মোঃ কামাল উদ্দিন
আগামী ১০ ই জুন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হবে। দেশের কৃষি খাতকে অনন্য স্থানে পৌছানো ও নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে বেসরকারি উদ্যোগে এ আয়োজনটি কৃতিত্বের দাবিদার।

