ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের ইউনিয়ন পরিষদ আলোচিত সমালোচিত (ইউপি) চেয়ারম্যান সেলিম খান বহিষ্কার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৪, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ইউনিয়ন পরিষদ আলোচিত সমালোচিত (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

পদ্মা-মেঘনা থেকে বালু উত্তোলন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ কেলেঙ্কারি, দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনায় এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে পরামর্শক্রমে সেলিম খানকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Don`t copy text!