ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যান গাছের সাথে ধাক্কায় নিহত ২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৩, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগতিতে মাছবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) সকালে আলেকজান্ডার-সোনাপুর সড়কের উপজেলার আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।

নিহত বেলাল হোসেন (৪০) উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ও গিয়াস উদ্দিন (৩৮) একই গ্রামের এনামুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছভর্তি মিনি পিকআপ নিয়ে জেলেরা নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান। গিয়াসসহ আহত হন ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় গিয়াসকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার সময় তিনিও মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ৩ জনকে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়েছে।

Don`t copy text!