ঢাকাবৃহস্পতিবার , ২ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের১২৩তম জন্ম শতবার্ষিকী উদযাপন 

প্রতিবেদক
admin
জুন ২, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের১২৩তম জন্ম শতবার্ষিকী উদযাপন 
 শ্রীনগর উপজেলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে।২জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের জন্য নজরুলের কবিতা হতে আবৃত্তি,নজরুল সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর  উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বাকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ পাল চন্দ্র প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২০০ জন শিশুর মধ্যে ২০ জন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

Don`t copy text!