ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় আইনজীবীর বাসায় ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকা চুরি : থানায় মামলা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৯, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ডেমরায় অ্যাডভোকেটড মো.হায়দার তানভীরুজ্জামান (৩৪)নামে এক আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অজ্ঞাত নামা চোরেরা ওই আইনজীবীর বাসার ৩০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে যার অনুমান মূল্য ২১ লক্ষ টাকা। একই সঙ্গে আলমারিতে থাকা মায়ের চিকিৎসার জন্য রাখা নগদ ৫ লক্ষ টাকাসহ দলিলপত্রাদি, প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট নিয়ে যায় চোরেরা।

এই ঘটনায় ওই ভুক্তভোগী শুক্রবার দিনগত রাতে অজ্ঞাত নামা চোর বা চোরদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। পশ্চিম সানারপাড় নিউ টাউন এলাকায় আইনজীবীর বাড়িতে গত ২৫ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল ৮ টার মধ্যে যেকোনো সময় চুরির এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত তিন মাস ধরে আইনজীবীর মায়ের অসুস্থতার কারণে তারা অন্যত্র অবস্থান করতেন। মাঝে মধ্যে তারা বর্তমান ঠিকানায় ডেমরায় আসতেন। গত গত ২৫ মে সন্ধ্যায় আইনজীবীর বাবা ঘর তালাবদ্ধ করে তার স্ত্রীকে দেখতে যান। এদিকে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত নামা চোর বা চোরেরা আইনজীবীর বাসার বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চুরি করে বলে জানা গেছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Don`t copy text!