ঢাকাবৃহস্পতিবার , ২৬ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাঘড়ায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
মে ২৬, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাঘড়ায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
সময়মত দেব কর, ইউনিয়ন হবে স্বনির্ভর এই স্লোগানকে সামনে রেখে  শ্রীনগরে বাঘড়া ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।(২৬ মে)বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৭নং বাঘড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।বাঘড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবু আল নাসের তানজিল এর সভাপতিত্বে এবং ইউপি সচিব অরূপ নারায়ণ দত্তের সঞ্চালনায় বাঘড়া ইউনিয়নে ১৫ লক্ষ ৯৮ হাজার ৭শত ৪৫ টাকা রাজস্ব আয় এবং ১কোটি ৬ হাজার ২শত চুরাশি টাকা উন্নয়ন ব্যয় মোট ১ কোটি ১৬ লক্ষ ৫শত ২৯ টাকা রাজস্ব আয় ও উন্নয়ন ব্যয় ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য হাফেজ মজিবুর রহমান, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাস, সংরক্ষিত ৩জন নারী ইউপি সদস্যসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

Don`t copy text!