ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ক্রীড়া সংস্থার নির্বাচনে আজ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৬, ২০২২ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এ সাধারণ সম্পাদক পদে সফিউল আলম রাজন ও গোলাম মোস্তফা বাবু’র ভোটযুদ্ধের লড়াই আজ ১৬ মে সোমবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২৯ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিভিন্ন পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত।

এখন শুধু নির্বাচন হচ্ছে সাধারণ সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জন। যাদেরকে ভোট প্রয়োগ করবেন মোট ৫৭ জন ভোটার।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার জানান- আজ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির দু’টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জানা যায়, নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও তার প্যানেলের ১৪ জন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় একটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। আর সেই ক্লাবটি হচ্ছে শহরের কোড়ালিয়া আবাসিক এলাকার চাঁদপুর ইয়ুথ ক্লাব।

আরো জানা যায়, চাঁদপুর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক ক্রিকেটার সফিউল আলম রাজন জেলা ক্রীড়া সংস্থার এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাবেক ফুটবলার ও পূর্ব শ্রীরামদী ক্লাবের সেক্রেটারি গোলাম মোস্তফা বাবুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, ১৪ কার্যনির্বাহী সদস্য পদে প্যানেলের বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই ইয়ুথ ক্লাবেরি সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী। আর এই কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জনের জন্য প্রার্থী মাত্র ১৫ জন। অর্থাৎ কার্যনির্বাহী সদস্য পদে মোশারফ হোসেন পাটোয়ারী ব্যাতীত অন্য সকল প্রার্থী একই প্যাণেলের। মূলত এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়েই হবে নির্বাচনের প্রধান আকর্ষণ। তবে, প্যানেলের বাহিরে এ নির্বাচনে কারো জিতে আসা হবে অলৌকিক!

নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিড়ানুরাগীরা জানায়, ক্রিড়া সংস্থা এমন একটি জায়গা যেখানে সব গ্রুপ এক হয়ে কার্যকরী পরিষদের প্যানেল দিয়ে থাকেন এবং সেটাই হয়। ইতিমধ্যে সহ-সভাপতি পদে ৪ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাদ বাকি পদগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কোটায় পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হবেন।

Don`t copy text!