ঢাকাশনিবার , ১৪ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আবু তালেব মনুর রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৪, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক, নবরূপীর আজীবন সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব মনু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করে দিনাজপুর ইনস্টিটিউট।

১৪ মে, ২০২২ শনিবার সকাল ১১ টায় দিনাজপুর ইনস্টিটিউটের হলরুমে বীর মুক্তিযোদ্ধা আবু তালেব মনু’র মৃত্যুতে দিনাজপুর ইনস্টিটিউট এর পক্ষ থেকে গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

মরহুমের দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক আ,ন. ম গোলাম রব্বানী ও সাধারণ-সম্পাদক আবদুস সামাদ সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

মরহুম আবু তালেব মনুর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দিনাজপুর হেমায়েত আলী হল মসজিদের মাওলানা মো.সাজ্জাদ।

Don`t copy text!