ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ সার্কেল আসিফ মহিউদ্দীন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৩, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার মনোনীত হয়েছেন সদর সার্কেল আসিফ মহিউদ্দীন, তিনি
২০২২ সালের এপ্রিল মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম। গতকাল বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আসিফ মহিউদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষে করে ৩১তম বিসিএস উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের সিএমপি এসি-পাঁচলাইশ জোনে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন । যোগদানের পর কাউন্টার টেররিজম ইউনিটে যোগদান করে জর্ডানে প্রশিক্ষন নেন, পরে তিনি সিএমপি তে বোম ডিস্পোজাল ইউনিটে বিরত্তের সাথে কাজ করে বেশ সুনাম অর্জন করেন।এ সময় আসিফ মহিউদ্দীন তার প্রতিক্রিয়ায় বলেন
ভালো কাজের স্বীকৃতি স্বরুপ যেকোন পুরস্কার কঠিন কাজকেও আয়ত্তে আনাযায়, তিনি জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন তার অনুপ্রেরণায় আমরা চাঁদপুর জেলা পুলিশের প্রতিটি সদস্য কাজকরে যাচ্ছি, একজন ভালো ও সৎ মানুষের সাথে কাজ করলে তার মজাটাই আলাদা এবং যেকোন দুরূহ কাজও সাকসেস হওয়াযায়। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!