শ্রীনগরে ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি বোমা ২টি রামদা উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামের ধানের জমি থেকে পাঁচটি বোমা ও দুটি রামদা উদ্ধার করে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২মে) রাত ১০ টার সময় উপজেলার মদনখালী পাকা রাস্তার মধ্যবর্তী পাকা ব্রিজের উত্তর পাশে খাহ্রা বিলের জনৈক সামসুল হকের ইরি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি রামদা ও ৫ টি বোমা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, জমিতে ধান কাটার সময় কৃষাণরা জনৈক সামসুল হক এর ইরি ধানের জমির পাশ দিয়ে যাওয়ার সময় ১ টি শপিং ব্যাগের মধ্যে রামদা ও বোমার সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে সন্দেহ হওয়ায়। স্থানীয় ২ নং ওয়ার্ডের মেম্বার- সেনটুকে সংবাদ দিলে ঘটনা স্থলে মেম্বার উপস্থিত হয়ে থানা পুলিশ কে সংবাদ দেয়। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২ টি রামদা ও ৪ টি লাল রংয়ের কসটেপ পেচানো ও একটি কালো কসটেপ পেচানো বোতল সহ মোট ৫ টি বোমা জব্দ করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি বোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

