ঢাকাবৃহস্পতিবার , ১২ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ(অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১২, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ মে (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম

উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ , হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা গন।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও হাজীগঞ্জ পৌর কাউন্সিলরবৃন্দ সহ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় হাজীগঞ্জ পৌরসভা বনাম ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়ন। দুই দলের আক্রমণাত্মক খেলায় ৪-০ গোলে হাজীগঞ্জ পৌরসভা জয় লাভ করে।

Don`t copy text!