ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও পুরান বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১১, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রশাসন চাঁদপুর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেল কার্যালয়ের যৌথ অভিযানে চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও পুরান বাজার এলাকায় চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও পুরান বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সেলিনা আক্তার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।

অভিযান পরিচালনা কালে ভোক্তা অধিকারের আইন অনুযায়ী লঙ্ঘনজনিত অপরাধে সয়াবিন তেলের তিন জন ব্যবসায়ী -রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারকে ২০০০/, একজন খোলা তেল ব্যবসায়ীকে ৪০০০/- এবং পদ্মা ভাণ্ডারকে ১৫,০০০/- সহ সর্বমোট ২১০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

সহকারী পরিচালক জনাব নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান নায্যমূল্যে সয়াবিন তেল বিক্রি করতে, ক্রয় ও বিক্র‍য় রশিদ সংরক্ষণ এবং অবৈধভাবে তেলের মজুদ না রাখতে ব্যবসায়ীদের কঠোরভাবে সচেতন করা হয়েছে।

সয়াবিন তেলের উপর ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Don`t copy text!