ঢাকাশুক্রবার , ৬ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৬, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মুমিন উল্ল্যাহ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার (৬ মে) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজারের বাইপাস এলকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের মৃত হাজী রঞ্জুন জামানের ছেলে।জানা গেছে, নিহত মুমিন উল্ল্যাহ চা খাওয়ার জন্য মিঠাছড়া বাজার আসলে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে বুঝিয়ে দেই।এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে মুঠোফোনে কল করে পাওয়া যায়নি।

Don`t copy text!