ঢাকামঙ্গলবার , ৩ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ঈদের জামাতে ঢুকে গুলি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা সদর উপজেলায় ঈদ জামাতের মাঠে ঢুকে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোস্তাক আহমদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায় পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান সাংবাদিকদের বলেন, গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূইয়া পিস্তল দিয়ে ভূঁইয়া বাড়ি ঈদগাহ মাঠে ঢুকে মোস্তাককে গুলি করেন। এতে তার ডান হাঁটুতে গুলি লাগে। এ সময় ঈদগাহ মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুসল্লিরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন।

মডেল থানার বলেন গুলিবিদ্ধ মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া।

Don`t copy text!