ঢাকাসোমবার , ২ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের ই-পাসপোর্ট পৌঁছে দিতে চায় বাংলাদেশ দূতাবাস-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২, ২০২২ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ই-পাসপোর্ট সেবা প্রবাসীদের ঘরে পৌঁছে দিতে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি।
প্রবাসী বাংলাদেশিদের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ দূতাবাস আবুধাবির রাষ্ট্রদূত আবু জাফর, দুবাইস্থ বাংলাদেশি কনস্যুলেট থেকে ই পাসপোর্ট দেওয়া হয়েছে। এটা দুভাবে আমাদের প্রবাসীদের দেওয়া যেতে পারে। একটি হলো দূতাবাসে থাকা স্থায়ী মেশিনের মাধ্যমে। এ ছাড়া আমাদের তিনটি থেকে চারটি মোবাইল মেশিন দেওয়া হয়েছে। ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে বাইরে আমরা এই সার্ভিসটি দিতে পারছি। যে কাজটি আবুধাবিতে বসে করা যাচ্ছে, সে কাজটি বাইরে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে ই-পাসপোর্ট গ্রাহকদের হাতে পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। সেবা থেকে প্রবাসীরা যাতে বঞ্চিত না হয় সে ব্যাপারে সরকারি তরফ থেকে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনগুলোকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস কাজ করছে প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা বাস্তবায়ন নিয়ে।

এই কার্যক্রমের অংশ হিসেবে আমিরাতে প্রবাসী শ্রমিক ও পেশাজীবীদের নিয়ে এক ইফতারের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এতে কূটনৈতিক, ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিরা ছাড়াও প্রায় ২ হাজার প্রবাসী উপস্থিত ছিলেন।

Don`t copy text!